👉মুঘলদের পরিচিতি : [ Introduction of Mughals ] 👇👇
👉ভারতবর্ষের ইতিহাসে জহিরউদ্দিন মহঃ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ মােগল বা মুঘল নামে সুপরিচিত ।
👉 ‘ মোঙ্গ’ শব্দ নামের থেকে উৎপত্তি 'মােঙ্গল’কথাটি এসেছে । মােঙ্গ ’ কথার অর্থ হল নির্ভীক । 'মােঙ্গল ’ কথাটি থেকেই মুঘল বা মোগল নামের উৎপত্তি।
👉‘ মােঙ্গল’দের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার মােঙ্গালিয়া ।
👉বাবর ( ১৫২৬-৩০ খ্রি :) : [ Babur ] 👇👇👇👇
👉আসল নাম :-জাহির উদ্দিন মহম্মদ জালালউদ্দিন বাবর
👉কন্যা:- গুলবদন বেগম
👉নামের অর্থ :– সিংহ ( মতান্তরে ব্যাঘ্র )
👉পুত্রগণ - হুমায়ন , কামরান , আসকারি , হিন্দাল
👉 পিতা – ওমর শেখ মির্জা
👉প্রিয়ফল – আঙুর এবং খরমুজ
👉মাতা – কুতলু নিগার খাতুম
👉স্ত্রী :- আয়েশাহ সুলতান বেগম , বিবিমুবারিকা ইউসুফজাই , মহামাবেগম , গুলরুখ বেগম প্রমুখ ।
👉বংশ পরিচয়:- বাবরের মাতা ছিলেন মােঙ্গল নেতা চেঙ্গিস খাঁর বংশধর ইউনুস খাঁ - র
কন্যা এবং পিতার দিক থেকে
তুর্কিবীর তৈমুরলঙের বংশধর । 👉জন্মকাল :- ১৪৮৩ খ্রিঃ ১৪ ই ফেব্রুয়ারী ।
👉মৃত্যুকাল :- ১৫৩০ খ্রিঃ ২৬ শে ডিসেম্বর , আগ্রা
👉মৃত্যুকালীন বয়স:- ৪৭ বৎসর
👉 সমাধিস্থল:- কাবুল (বর্তমান আফগানিস্তান)
👉জন্মস্থান :-মধ্য এশিয়ার ফারঘনা প্রদেশের আনদিজান শহর । ( বর্তমান রুশ - তুর্কিস্থানের অন্তর্গত )
👉জাতি পরিচয়:- ইনি ছিলেন “ চাঘতাই তুর্কী ”। কিন্তু তিনি মােঙ্গল ছিলেন না । তিনি ছিলেন সুন্নি মুসলমান ।
👉বাবর ছিলেন পুরুষ পিতার দিক থেকে দিগ্বিজয়ী বীর তৈমুরলঙের পঞ্চম পুরুষ এবং মাতার দিক থেকে চেঙ্গিস খার চতুর্দশ পুরুষ ।
👉 বাবর ১৪৯৪ খ্রিঃ জুলাই মাসে পিতার মৃত্যুর পর মাত্র বারাে বছর বয়সে ফারঘনা রাজ্যের সিংহাসনে বসেন।
👉বাবরের জীবনের প্রথম সামরিক অভিযান সমরখন্দ জয়ের প্রচেষ্টা। তিনি ভারতে মােট ৭ টি অভিযান করেন।(মতান্তরে ৫ টি)
👉বাবর ১৫০৪ খ্রিঃ কাবুল দখল করেন। ১৫০৮ খ্রিঃ আফগানিস্তানের ‘ পাদশাহ ’ উপাধি নেন।
👉১৫১৯ খ্রি: ইউসুফজাই উপজাতিকে দমন করার মধ্য দিয়ে বাবর প্রথম ভারত অভিযানের সূচনা করেন। এই বছরই বাবর বাজাউর ও ভীরাদূর্গটি দখল করেন।
👉প্রথম পানিপথ যুদ্ধ জয়ের পর দিল্লি ও আগ্রায় লুষ্ঠিত ধনরত্ন বাবর সেনাবাহিনী, আত্মীয় পরিজন এবং ধর্মগুরুদের মধ্যে দান করায় কালান্দর ’ উপাধি লাভ করেন।
👉বাবর পারস্যের শাহ ইসমাইলের সঙ্গে মিত্রতা করে তার সহায়তায় সমরখন্দ ও মধ্য এশিয়া ১৫১১ খ্রিঃ জয়লাভ করেন।
👉বাবরের চতুর্থ সামরিক অভিযানে ১৫২৬ খ্রি: প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লােদিকে পরাজিত করে ভারতে মােগল সাম্রাজ্য স্থাপন করেন।
👉প্রথম পানিপথের যুদ্ধে বাবর ‘ তুলুঘমা ’ নামক যুদ্ধ পদ্ধতি গ্রহণ করেছিলেন।
👉 ওস্তাদ আলি ও মুস্তাফা ছিল প্রথম পানিপথের যুদ্ধে বাবরের দুজন গােলন্দাজ।
👉বাবরের রাজধানী ছিল আগ্রা। বাবর আগ্রায় নির্মাণ করেন "আরামবাগ"।
👉বাবরকে ভারতে আমন্ত্রণ জানান পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লােদী এবং সুলতানের খুল্লতাত আলম খাঁ লােদী।
👉বাবরের প্রধান মন্ত্রী হলেন নিজামউদ্দিন খলিফা।
👉 ঘৰ্যরা বা গােগরার যুদ্ধই ছিল বাবরের জীবনের শেষতম যুদ্ধ।
👉বাবর তুলুঘমা যুদ্ধরীতি য উজবেগ ও তুর্কিদের কাছ থেকে আয়ত্ত করেন।
👉প্রথম পানিপথের যুদ্ধেই বাবর ভারতে সর্বপ্রথম আগ্নেয় অস্ত্রের ব্যবহার করেন (কামান, বন্দুক ইত্যাদি)
👉বাবর যুদ্ধক্ষেত্রে আর-একটি পদ্ধতি ব্যবহার করেন সেটি হল “রুমি পদ্ধতি"।
👉বাবর ১৫২৮ খ্রিঃ রাণসঙ্গের বিশ্বস্ত অনুচর মেদিনী রাইকে পরাজিত করে গােয়ালিয়র রাজ্যের চান্দেরী দুর্গ দখল করেন।
👉 বাবরের আত্মজীবনী ‘ ওয়াকাই বা তুজুক- ই-বাবরি ‘ বা বাবরনামা ’ সঙ্গে যেসব অমূল্য গ্রন্থ সঙ্গে তুলনা করা হয় সেগুলি হল - সেন্ট আগস্ট স্টাইন ও রুশোর কনফেসনস (CONFESSION S) এবং গিবন ও নিউটনের স্মৃতিকথা (MEMORIES).
👉 বাবর ‘ ঘাত-ই-বাবরী ’ নামে এক নতুন তুর্কি হরফ প্রচলন করেন।
👉খানুয়ার যুদ্ধকে বাবর ধর্মযুদ্ধ বলে ঘােষণা করেন এবং নিজে “গাজী” উপাধি নেন।
👉বাবর ১৫৩০ খ্রিঃ ২৬ ডিসেম্বর মাত্র ৪৭ বৎসর বয়সে আগ্রায় পরলােক গমন করেন।
👉ঐতিহাসিক স্ট্যানলি লেনপুলের মতে- “বাবর ছিলেন মধ্য এশিয়া ও ভারত, তৈমুর ও আকবরের মধ্যে যােগসূত্র।”
👉বাবর নিজপুত্র কামরানের জন্য তুর্কি ভাষায় ‘ মুবিন ' নামে এক ‘ মনসভী ’ রচনা করেন তার তুর্কি ভাষায় রচিত কাব্যগ্রন্থ হল 'দিওয়ান' ।
👉বাবর মুসলমান ব্যবসায়ীদের ‘ বাজ ’ ও ‘ তমঘা ’ নামক শুল্ক থেকে অব্যাহতি দেন।
👉মৃত্যুর পর বাবরের মৃতদেহ প্রথমে আরামবাগে কবরস্থ করা হয় এবং পরে তা কাবুলে তার প্রিয় উদ্যানে সমাহিত করা হয়।
👉 বাবরের পিতা ওমর শেখ মির্জা ১৪৯৪ খ্রিঃ ৮ জুন বাড়ির ছাদ থেকে ঝকঝাক পায়রার সৌন্দর্য দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যান।
👉ফার্সি কবি শেখ আসানুল্লা, মীরওয়াহসি, অতীশ কান্দাহারী প্রমুখ বাবরের পৃষ্ঠপােষকতা পেয়েছিলেন।
👉ঐতিহাসিক স্ট্যানলি লেনতুনের ভাষায় বাবর ছিলেন, “প্রাচ্য ইতিহাসের সর্বাপক্ষো আকর্ষণীয় চরিত্র।”


