#জাতীয়_শিক্ষানীতি_২০২০...
National Education Policy ক্যাবিনেট দ্বারা অনুমোদন পেয়েছে ২৯ শে জুলাই। আবার সেইসাথে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হয়েছে শিক্ষামন্ত্রক। এই জাতীয় শিক্ষানীতি প্রথম চালু হয়েছিল ১৯৮৬ সালে আর সংশোধিত রূপে আসে ১৯৯২ সালে। তারপর ২০১৯ এ খসড়া আর এই ২০২০ তে তা বৈধতা পায়। এখানে বেশকিছু পরিবর্তিত বিষয় এসেছে।
স্কুল ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আলাদাভাবে আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেখে নেওয়া যাক।
১. ৬-১৪ বছরের বদলে NEP ৩-১৮ বছরের বাচ্চাদের RTE -র আওতায় আনতে চলেছে।
২. শিক্ষার জন্য নতুন রেগুলেটরি বডি রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ বা National Education Commission গঠন করতে চলেছে যার প্রধান হবে প্রধানমন্ত্রী।
৩. বিদেশের সেরা ১০০ কলেজকে এদেশে তাদের ক্যাম্পাস গড়ার অনুমোদন দেওয়া হবে।
৪. ডিজিটাল শিক্ষাকে গুরুত্ব দিতে National Educational Technology Forum (NETF) তৈরি করা হবে এবং E-কোর্স প্রাথমিকভাবে ৮টি আঞ্চলিক ভাষায় প্রকাশ করা হবে।
৫. কস্তুরবা গান্ধী স্কুলগুলিকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হচ্ছে।
৬. ভারতের হাই পারফমেন্স উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে বিদেশে ক্যাম্পাস গড়ার অনুমতি দেওয়া হবে।
#স্কুলশিক্ষা....
১.স্কুলশিক্ষাকে ৫+৩+৩+৪ ফর্ম্যাটে সাজানো হয়েছে। অর্থাৎ ৩ বছরের Early Childhood Care and
Education (ECCE) এর সাথে সাথে দশমশ্রেণীর বোর্ডের পরীক্ষাব্যবস্থা অবলুপ্ত করে ৯-১২ ক্লাস পর্যন্ত একটা অভিন্ন ৮ সেমেস্টারের সিস্টেম আসতে চলেছে। NIOS বা রাজ্য ওপেন স্কুলও এরকম ফর্ম্যাট চালু করতে বাধ্য থাকবে।
o Foundational Stage (৩ বছর অঙ্গনওয়াড়ি বা প্রিপ্রাইমারী স্কুলে আর ২ বছর প্রাইমারী স্কুলে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। সব মিলিয়ে বয়স ৩ বছর থেকে ৮ বছর বয়স পর্যন্ত)
o Preparatory Stage(তৃতীয় থেকে পঞ্চমশ্রেণী পর্যন্ত অর্থাৎ বয়স ৮-১১)
o Middle Stage (ষষ্ঠ থেকে অষ্টমশ্রেণী পর্যন্ত অর্থাৎ বয়স ১১-১৪)
o Secondary Stage(নবম থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ১৪-১৮ বছর বয়স)
২০২৫ সাল নাগাদ সব রাজ্য ও কেন্দ্রের স্কুলকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে হবে সব শিক্ষার্থীর জন্য।
২. উচ্চমাধ্যমিকে কোন আলাদা বিভাগ থাকছে না। অর্থাৎ ৯-১২ পর্যন্ত মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেম চালু হচ্ছে।
৩. ৬ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক পড়াশোনা শুরু। ২০২৫ সালের মধ্যে মিনিমাম ৫০% স্কুল ও উচ্চশিক্ষার স্টুডেন্টকে বৃত্তিমূলক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত এই সময়কালে ১০দিনের ব্যাগবিহীন ইন্টার্নের ব্যবস্থা করতে হবে স্থানীয় কাঠের মিস্ত্রী,মালী, কুমোর, শিল্পী প্রমুখের কাছে। একইভাবে ১২ ক্লাস পর্যন্ত বৃত্তিমূলক বিষয়ে ইন্টার্নশিপ করার সুযোগ দিতে হবে ছুটির দিন সহ।
৪. মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজেরা,সহপাঠীরা এবং শিক্ষকেরা মূল্যায়ন করবে অর্থাৎ ত্রিস্তরীয় মূল্যায়ন হবে।
৫. বোর্ড পরীক্ষা অবজেক্টিভ ও সাব্জেক্টিভ দু'ভাবেই হবে।
৬. প্রথমশ্রেণীর বাচ্চাদের জন্য ৩ মাসের play-based ‘school preparation module’ -এর রূপরেখা তৈরি করবে NCERT/SCERT.
৭. শিক্ষার লক্ষ্য শুধু জ্ঞান বৃদ্ধি নয়,চরিত্রগঠন ও অলরাউন্ড ডেভেলাপমেন্টও। সেজন্য সিলেবাসের বহর কমিয়ে critical thinking and more holistic, inquiry-based, discovery-based, discussion-based, and
analysis-based learning এর জায়গা বেশি দেওয়া হবে।
৮. ন্যূনতম পঞ্চমশ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয়ভাষায় শিক্ষাগ্রহণ করাতেই হবে। ৮ম বা তারও পরে যতদূর সম্ভব সুযোগ থাকবে ততদূর পর্যন্ত এই ভাষাতেই তা করা যেতে পারে। এটা সরকারি ও বেসরকারি উভয় স্কুলেই মানতে হবে।
৯. Gifted Student দের দিকে বিশেষ নজর দেওয়া হবে। NCERT এবং NCTE তার গাইডলাইন তৈরি করবে। B.Ed. এ এদের পড়ানোর জন্য স্পেশালাইজেশনের ব্যবস্থা থাকবে। অনলাইন কম্পিটিশন, ক্যুইজ,অ্যাপের ব্যবস্থা থাকবে। প্রত্যেক স্কুলে স্মার্টক্লাস গঠন করা হবে।আবার দিব্যাঙ্গ স্টুডেন্টদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশনে স্পেশালাইজেশনের ব্যবস্থাও থাকবে।
১০. অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে উদ্দেশ্য স্থির করা হয়েছে...
স্বাক্ষরতা, প্রাথমক শিক্ষা,জটিল জীবনশৈলী, বৃত্তিমূলক ট্রেনিং প্রভৃতি বিষয়ে।
১১. সংস্কৃতকে স্কুল লেভেলে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হবে।
#শিক্ষক_নিয়োগ...
প্রি-প্রাইমারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে TET বা NTA স্কোর এবং ক্লাসরুম ডেমোনস্ট্রেশনের উপর ভিত্তি করে। ট্রান্সপারেন্সির জন্য বদলি কম্পিউটার বেসড করা হতে হবে।
টিচারদের যোগ্যতা কী হবে তা NCTE ২০২২ সাল নাগাদ National Professional Standards for Teachers (NPST) নামে একটা সাধারণ গাইডলাইন প্রকাশ করবে।
#ইনসার্ভিস_ট্রেনিং....
সহশিক্ষক এবং HM/Principal দের নিজের উদ্যোগের প্রতিবছর ৫০ ঘন্টার CONTINUOUS PROFESSIONAL DEVELOPMENT (CPD) এ অংশগ্রহণ করতে বলা হয়েছে।
#টিচার্স_ট্রেনিং....
১. ২০২১ সাল নাগাদ। NCTE এবং NCERT এর যৌথ উদ্যোগে National Curriculum Framework for Teacher Education,NCFTE-2021 প্রকাশ পাবে।
২. ২০৩০ সাল নাগাদ সাধারণ ডিগ্রী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই ট্রেনিংয়ের ব্যবস্থা সম্পূর্ণ হবে।
৩. ৪ বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন+বি.এড. কোর্স চালু হবে আর যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছে তাদের জন্য ২ বছরের বি.এড. কোর্স চালু থাকবে।
৪. যারা ৪ বছরের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণ করেছে তাদের জন্য ১ বছরের বি.এড. করার ব্যবস্থা থাকবে।
৫. ODL মোডকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে হাই কোয়ালিটি ট্রেনিংয়ের জন্য।
#উচ্চশিক্ষা....
১. ২০৪০ সাল নাগাদ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলিকে মাল্টিডিসিপ্লিনারি করতে হবে আর স্টুডেন্ট সংখ্যা ৩০০০ করে করতেই হবে।
২. ২০৩০ নাগাদ প্রতি জেলায় অন্ততপক্ষে একটি করে মাল্টিডিসিপ্লিনারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
৩. ২০১৮ সালের যে Gross Enrolment Ratio ২৬.৩% ছিল তা ২০২৫ সালে ৫০% এ নিয়ে যেতে হবে।
৪. মূল্যায়নের গ্রেড অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হবে।
৫. শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে Open Distance Learning (ODL) এবং অনলাইন প্রোগ্রামের ব্যবস্থা থাকবে।
৬. ‘affiliated colleges’ এর মর্যাদা ১৫ বছরের মূল্যায়নের উপর চ্যালেঞ্জপ্রাপ্ত হবে।
৭. ‘deemed to be university’,
‘affiliating university’, ‘affiliating technical university', ‘unitary university’ গুলি শুধুমাত্র "বিশ্ববিদ্যালয়"(university) হিসেবে মর্যাদা পাবে।
৮. IIT সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানও মাল্টিডিসিপ্লিনারি হয়ে উঠবে।
৯. শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সমাজসেবা,পরিবেশবিদ্যা,নীতিশিক্ষা প্রভৃতি ক্ষেত্রে credit-based courses এবং প্রজেক্ট চালু করবে। গুরুত্ব পাবে ভারতীয় কৃষ্টি,সংস্কৃতি,ইতিহাস,ভাষা প্রভৃতি।
১০. কলেজে ভর্তির জন্য NTA চালু হবে।
১১. এম.ফিল. কোর্স রদ করা হ'ল।
১২. শিক্ষা প্রতিষ্ঠানে ইকো ক্লাব,স্পোর্টস ক্লাস, সংস্কৃতি ও কলা কেন্দ্র সহ স্ট্রেস ফ্রি শিক্ষার ব্যবস্থা থাকবে।
১৩. হোস্টেল ফেসিলিটি বাড়াতে হবে,ন্যূনতম মেডিক্যাল ফেসিলিটি সবার জন্য ব্যবস্থা করতে হবে।
১৪. নিজেরা বা NGO/Industry-র সাথে যৌথ উদ্যোগে ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা করতে হবে।
১৫. সব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে এক ছাতার তলায় আনতে Higher Education Commission of India (HECI) গঠিত হবে। যার আন্ডারে থাকবে..
National Higher Education Regulatory Council
(NHERC),National
Accreditation Council (NAC),Higher Education Grants Council (HEGC),General Education Council (GEC).
১৬. শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হবে ‘not for
profit’ entity.
১৭. Indian Institute of Translation and Interpretation (IITI) গড়ে তোলা হবে শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তিকে কীভাবে ট্রান্সলেসন ও ইন্টারপ্রিটেশনে সাহায্য করা যায় সেই হেতু।
১৮. কলেজ স্তরে একই কোর্সে একাধিকার এন্ট্রি ও একজিটের সুযোগ।
যাইহোক, কারিকুলাম নিয়ে তেমন অভিযোগ নেই কিন্তু এরকম সিস্টেম তৈরি করতে যথেষ্ট অর্থ(যদিও GDP-র ৬% বলা আছে) এবং সরকারের সদিচ্ছা প্রয়োজন। সবাইকে তো চাকরী দেওয়া যাবেনা তাই ভোকেশনালের গুরুত্বকে সাধুবাদ জানাই। তবে এটা চালু হলে সারাভারতে যেন একইসাথে চালু হয় কাউকে যেন ছাড় না দেওয়া হয়। আর একটা কথা শিক্ষাখাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত। মাল্টিডিসিপ্লিনারি চালু করলে জেন্ডার বেসড শিক্ষাপ্রতিষ্ঠানও রাখা উচিত নয়।
আর গ্র্যাজুয়েশন চার বছর করে মাস্টার্সটা রিসার্চ ওরিয়েন্ডেট করলে আখেরে লাভই হ'ত।
আর একটা কথা,TGT তে শূন্যপদ কমবে, PGT শুন্যপদ বাড়বে, কিন্ডারগার্ডেন ট্রেনিংয়ের গুরুত্ব বাড়বে। গুরুত্ব বাড়বে কম্পিউটার, ওয়ার্ক এডুকেশন টিচারদের।
যা খুশি করুক না কেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নতি, অভিন্ন নিয়োগ পদ্ধতি না হলে আখেরে পলিসি poly see হয়ে যাবে!
#জাতীয়_শিক্ষানীতি_ও_স্কুলটিচার...
শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে টিচার যাকে ছাড়া শিক্ষার কথা ভাবাই যায়না, শিক্ষার শুরু-শেষ-সম্পূর্ণ কোনটাই সম্ভব নয়। টিচার মানেই স্টুডেন্টদের কাছে আদর্শ-a friend,philosopher and guide. জাতীয় শিক্ষানীতিতেও টিচারদের অভিহিত করা হয়েছে "most respected member of society" হিসেবে।
টিচাররা সত্যিই সমাজ গড়ার কারিগর। একজন ভালো টিচার হেলেনকে hell এ না পাঠিয়ে বানাতে পারেন হেলেন কেলার হিসেবে। বাড়ির পর বাচ্চা সবচেয়ে বেশি থাকে টিচারদের সংস্পর্শে যাদের পরশ পেয়ে শিক্ষার্থীরা পরিপূর্ণতার দিকে একধাপ এগিয়ে যায়। একজন টিচারই পারেন সঠিক দিশা দেখানোর পাশাপাশি তার ভবিষ্যতকে সেই সেই পথে চলতে সক্ষম করে তুলতে। NEP তে বলা হয়েছে," Teachers truly shape the future of our children - and, therefore, the future of our nation."
এও বলা হয়েছে যে, সেরা ও বেশি শিক্ষিতরাই আগেকার দিনে টিচার হতেন। জ্ঞান, দক্ষতা এবং নীতিশাস্ত্রকে সর্বোত্তমভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষক বা গুরুকে তাদের যা প্রয়োজন তা দিয়েছিল এই সমাজ। কিন্তু, "Today, however, the status of the teacher has undoubtedly and unfortunately dropped." এর কারন হিসেবে বলা হয়েছে...
টিচারদের প্রশিক্ষণ,নিয়োগ,নিয়োজন,টিচারদের ক্ষমতায়ন,চাকরীর শর্তের কোয়ালিটি আপ টু মার্ক নয়।সেইসাথে টিচারদের গুণগত মান এবং প্রেষণা যে স্তরে হওয়ার কথা সেটা হচ্ছেনা!
টিচারদের সেই সামাজিক অবস্থান ও সম্মান ফিরিয়ে আনতে সেরাদের এই পেশায় আসতে উদ্বুদ্ধ করা হবে যারা এই শিক্ষাদানে সর্বোৎকৃষ্ট প্রেষণা ও সৃজনশীলতা আনতে পারবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে সাহায্য করবেন।
এবার দেখে নেওয়া যাক এই শিক্ষানীতি টিচারদের জন্য বিশেষ কী কী স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে...
১. মেধাবী স্টুডেন্টদের বিশেষ করে গ্রাম্য এলাকার মেধাবী স্টুডেন্টদের শিক্ষকতায় পেশায় আসতে উৎসাহ করার জন্য ৪ বছরের ইন্টিগ্রেটেড B.Ed. কোর্সে মেরিট বেসড স্কলারশিপ চালু করা হবে।
এই যে গ্রামাঞ্চলের জন্য স্পেশাল মেরিট বেসড স্কলারশিপ প্রদান করা হবে যা তাদের B.Ed. কমপ্লিট করার পর নিয়োগের ধাপ পেরিয়ে অগ্রাধিকারভাবে সেই গ্রাম্য স্কুল গুলিতেই নিয়োগ করা হবে।
এই বৃত্তি মেধাবী বিশেষ করে মহিলাদের স্থানীয়ভাবে কাজের সুযোগ প্রদান করবে যারা স্থানীয় ভাষা বলতে ও পড়াতে পারবে। এর ফলে বাচ্চারা টিচারের মধ্যে স্থানীয়-রোল মডেলও পাবে।
২. মেধাবী টিচাররা যাতে প্রত্যন্ত এলাকায় মানে যেসব জায়গায় টিচার সংখ্যা খুব কম বা ভালো টিচারের অভাব সেইসব এলাকায় চাকরী নেন তার জন্য incentive প্রদান করা হবে।
টিচারদের গ্রামীণ স্কুলে শিক্ষাদানের মূল প্রেরণা হিসেবে স্কুল প্রাঙ্গনে বা স্থানীয় আবাসনের ব্যবস্থা করা হবে বা বর্ধিত HRA দেওয়া হবে।
৩. টিচারদের বারবার বদলি রদ করা হবে যাতে স্টুডেন্টরা তাদের ছত্রছায়ায় সবসময় থাকতে পারে ও সবসময় রোল মডেল হিসেবে পায়। শুধুমাত্র প্রশাসনিক পদে প্রমোশন হলে তখন ট্রান্সফার হবে সাধারণভাবেই।
৪. আর্ট,ফিজিক্যাল এডুকেশন, ভোকেশনাল কোর্স, ল্যাঙ্গুয়েজ প্রভৃতি বিষয়ে টিচার সংখ্যা পর্যাপ্ত রাখার জন্য অন্য স্কুল থেকে অস্থায়ীভাবে টিচার নিয়ে আসা যেতে পারে। এর ফলে ছোট স্কুলের টিচাররাও বড় স্কুলে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।
৫. HM,Principal সহ প্রত্যেক টিচারকে প্রতিবছর ৫০ ঘন্টার CPD(Continuous Professional Development) নামক ইনসার্ভিস ট্রেনিং নিতে হবে। যেখানে জাতীয়,আন্তর্জাতিক,রাজ্য, স্থানীয় ও বিষয় ভিত্তিক টিচিং ওয়ার্কশপ থাকবে এবং অনলাইন টিচার ডেভেলপমেন্ট মডিউল থাকবে।
৬. বর্তমানে টিচাররা পাঠদানের সঙ্গে সম্পর্কবহির্ভূত কাজে অনেক ব্যস্ত। টিচাররা যাতে শিক্ষণ-শিখনে বেশি করে মনোনিবেশ করতে পারেন সেজন্য তাদের শিক্ষাদানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয় এমন কাজ যেমন ভোটের ডিউটি,মিড ডে মিল রান্না(cooking of midday meals বলা আছে কিন্তু) ,কঠোর প্রশাসনিক কাজ প্রভৃতি থেকে অব্যাহতি দেওয়া হবে!
৭. কাজের ভিত্তিতে প্রমোশন,বেতন বৃদ্ধি হবে। সেজন্য একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি হবে। এই প্রমোশন ও বেতন বৃদ্ধির জন্য স্টুডেন্টদের মূল্যায়ন, উপস্থিতি, দায়বদ্ধতা,স্কুল ও সমাজের বিভিন্ন কাজ, CPD তে কত ঘন্টা ট্রেনিং করেছেন সব দেখা হবে।
তবে যেহেতু প্রতিটা স্টেজই গুরুত্বপূর্ণ তাই এই প্রমোশন বা স্যালারি বৃদ্ধি হবে প্রতি স্টেজের মধ্যেই। প্রমোশন বা স্যালারি বাড়বে স্কেলে কিন্তু ডেজিগনেশনে নয়। অর্থাৎ এটা কোন career progression-related incentive নয়। যদিও যোগ্যতা থাকলে এক স্টেজ থেকে অন্য স্টেজে প্রমোশন হবে যদি সেরকম সিস্টেম থাকে, কিন্তু সেটার সাথে এর কোন সম্পর্ক নেই। প্রত্যেক স্টেজে দুর্দান্ত টিচারদের ধরে রাখতেই এ ব্যবস্থা
৮. অসাধারণ টিচার যাদের শিক্ষাদান ও নেতৃত্বদানের ক্ষমতা অতুল তাদেরকে বিভিন্ন সময়ে স্কুল,BRC, CRC, BITE, DIET, বিভিন্ন সরকারি বিভাগ ও মন্ত্রণালয়ে নেতৃত্বের পদ গ্রহণের প্রশিক্ষণ দেওয়া হবে।
৯.শিক্ষাদানের উপযোগী মনোরম পরিবেশ তৈরি করা হবে স্কুলে। সেজন্য বিশুদ্ধ পানীয়জল, নিরাপদ পরিকাঠামো, পরিষ্কার শৌচালয়, বিদ্যুতায়ন, কম্পিউটার, ইন্টারনেট,লাইব্রেরী, খেলাধুলোর সরঞ্জাম প্রভৃতির ব্যবস্থা করা হবে।
১০. School Management Committees বা School Complex Management Committees -র মেম্বার হিসেবে অভিভাবক/অভিভাবিকা এবং স্থানীয় অংশীদারদের সাথে টিচাররা স্কুল পরিচালনার কাজের আরও বেশি করে নিযুক্ত হবেন।
#শিক্ষক_নিয়োগ...
১. ECCE থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে TET বা NTA স্কোর এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনের উপর ভিত্তি করে। অর্থাৎ স্কুলের যেকোন স্তরে নিয়োগের জন্য TET বাধ্যতামূলক। আমার মতে TET টা সেন্ট্রালই নিক নাহলে রাজ্যস্তরে হোক কম্পিউটার বেসড। ইন্টার্ভিউ ও ডেমো সংশ্লিষ্ট নিয়োগ অথরিটিই নিক।
২. টিচারদের যোগ্যতা কী হবে তা NCTE ২০২২ সাল নাগাদ National Professional Standards for Teachers (NPST) নামে একটা সাধারণ গাইডলাইন প্রকাশ করবে।
৩. প্রতি রাজ্যে মোট টিচার এবং সাব্জেক্ট টিচার ভ্যাকেন্সির মূল্যায়ন আগামী ২ দশক ধরে সারাদেশে মহড়া চলবে।
৪. স্বল্পমেয়াদী চুক্তিতে শিক্ষক(প্যারা টিচার) নিয়োগের পথ বন্ধ করা হ'ল।
৫. স্থানীয় ঐতিহ্যশালী শিল্প,বৃত্তিমূলক কারুশিল্প,কৃষি প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় জ্ঞান প্রদানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিষয় গুলিতে বিশিষ্ট স্থানীয়দের ডাকা যেতে পারে 'specialised instructors’ হিসেবে!
৬. ইনক্লুসিভ এডুকেশনের জন্য B.Ed. এই এ বিষয়ে স্পেশালাইজেশনের সুযোগ থাকবে যারা স্কুলে বিষয়ভিত্তিক পড়ানো ছাড়াও এই inclusive education কেও বাস্তবায়িত করবেন।
৭. ৪ বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন+ B.Ed. কোর্স পড়ানো হবে। আর যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছে তাদের জন্য ২ বছরের বি.এড. কোর্স চালু থাকবে। যারা ৪ বছরের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণ করেছে তাদের জন্য ১ বছরের বি.এড. করার ব্যবস্থা থাকবে।
৮. অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা প্রাইমারীর প্রি-প্রাইমারী লেভেলের জন্য ECCE ট্রেনিং প্রাপ্ত টিচার নিয়োগ করা হবে। এখন যেসব অঙ্গনওয়াড়ি কর্মী আছেন আর যারা ন্যূনতম ১০+২ পাশ তাদের ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং যারা উচ্চমাধ্যমিক পাশ নন তাদের ১ বছরের ডিপ্লোমা কোর্স করানো হবে এই ECCE -র উপর। ক্লাস হবে ডিজিটাল বা ডিস্ট্যান্স মোডে। ECCE ট্রেনিং মনিটর করবে Cluster Resource Centres of the School Education Department. যারা মাসে কমপক্ষে ১ দিন সরাসরি সংযোগস্থাপন করবে continuous assessment-এর জন্য।
#কিছু_কথা....
১. যা দেখা যাচ্ছে তাতে প্রাইমারীর জন্য D.El.Ed. ছাড়াও ECCE ট্রেনিং প্রাপ্ত অর্থাৎ মন্টেসরি ট্রেনিং প্রাপ্তদেরও নেওয়া হবে। B.Ed. ডিগ্রীধারীদের আর হয়তো পারমিশন দেওয়া হবেনা।
২. ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর জন্য B.Ed. এবং D.El.Ed.(গ্র্যাজুয়েশন থাকলে) উভয়েরাই চান্স পাবে। এটাই হয়তো TGT.
৩. ৯ম থেকে দ্বাদশ একই ব্র্যাকেটে বলে ৯-১০ এর সাথে ১১-১২ এর সিলেবাসের পার্থক্য হয়তো আগের মতো মামাভাগ্নে-সান্দাকফুর মতো থাকবেনা তাই পুরোটাই PGT-র আন্ডারে যেতে পারে। ফলে PGT-র শূন্যপদ বেশি করে বাড়তে পারে।
৪. বি.এড. বা ডি.এল.এড এ স্পেশাল চাইল্ড বা inclusive education-এর উপর স্পেশালাইজেশনের সংস্থান থাকার জন্য ব্যাচেলর/ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনের ডিগ্রীধারীদের গুরুত্ব সেই আগের মতোই হয়তো দেওয়া হবেনা, বিশেষ করে হাইস্কুলের নিয়োগে।
৫. সংস্কৃত,ওয়ার্ক এডুকেশন টিচারদের জন্য শূন্যপদ বাড়বে।
৬. বাচ্চাদের ত্রিস্তরীয় মূল্যায়ন(নিজ,সহপাঠী,টিচার) তদারকি এবং gifted চাইল্ডের স্পেশাল কেয়ার বা inclusive এডুকেশনের উপর স্পেশাল কেয়ারের জন্য টিচারদের দায়িত্ব বাড়বে। প্রত্যেক স্টুডেন্টের উপর নজর দিতে হবে,প্রতিদিন তাদের খাতা চেক করতে হবে।
৭. স্মার্টক্লাস চালানোর জন্য টিচারদের আরও skilled হতে হবে,পরিশ্রমও বাড়বে।
৮. পারফরমেন্স প্রমোশন বা বেতন বৃদ্ধি থাকার জন্য টিচাররা আরও সচেতন বা দায়িত্ববান হবেন এতে সন্দেহ নেই কিন্তু এখানেই স্বজনপোষণ বা রাজনৈতিক বাটারবাইটকেও অস্বীকার করা যায়না। সবার জন্যই Annual Performance Assessment Report (APAR) যে চালু হবে এতে আর সন্দেহ নেই।
৯. বদলি না রাখলেও যারা রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারছেন না,স্টুডেন্টরা যাদের প্রতি বীতশ্রদ্ধ তাদেরকে শাস্তিমূলকভাবে ট্রান্সফার করা উচিত।
১০. নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং তুলে দিলেই গ্রামাঞ্চলে পর্যাপ্ত টিচার বা কোয়ালিটি টিচার পেতে অসুবিধা হ'ত না কিন্তু HRA বাড়িয়ে বা incentive দিয়ে সেটার প্রতি কীভাবে মনোযোগ আকর্ষণ করা যাবে তা নিয়ে সন্দেহ আছে! সব টিচারই বদলিতে পছন্দের জায়গায় যেতে চাইলেও একটা বড় অংশই নিজের বাড়ির কাছে বদলি চাননা! আবার গ্রামাঞ্চলে বিশেষ করে মহিলাদের নিয়োগের যে কথা বলা আছে সেটাও তেমনভাবে ফলপ্রসূ হবেনা! ফিমেল টিচারদেরর বিয়ে করে বা মেল টিচারদের চাকরী পেয়েই গ্রামছাড়ার প্রবণতা কম নয় কিন্তু!
১১. অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা নয় একটা নির্দিষ্ট বেতন কাঠামো দেওয়া হোক যেহেতু তাদের দায়িত্ব বাড়ছে। সারাদেশের বিভিন্ন স্তরের টিচারদের একইরকম বেতন কাঠামো একইরকম হওয়া প্রয়োজন।
১২. শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন কাজে টিচারদের লাগানো যাবেনা --এটা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ আছে। তবে এরকম কাজে লাগানোর বিরুদ্ধে কোর্টে যাওয়ার একটা জোরালো সাপোর্ট পাওয়া গেল।
১৩. প্রচুর উন্নত মানের আবাসিক স্কুল তৈরি হবে বা স্কুলে হোস্টেল অনেক তৈরি হবে বলে টিচারদের পালা করে হোস্টেলে থাকাটা হয়তো বাধ্যতামূলক হয়ে উঠবে।
১৪. রুরাল ও আর্বান স্কুলের শ্রেণীকরণ শুরু হবে, বেতনের পার্থক্য হবে ফলে অনেক টিচার কিংকর্তব্যবিমূঢ় হবেনই!
১৫. পার্ট টাইমার, কন্ট্রাকচুয়াল বা সিভিক টিচার নিয়োগের পথ বন্ধ হ'ল বলে আরও বেশি করে টিচার নিয়োগ করা হবে স্থায়ী পদে। চাকরীপ্রার্থীদের কাছে এর চেয়ে ভালো খবর আর কীইবা হতে পারে!
১৬. "কী পড়াবো, বাচ্চারা তো ফাইভে এসেও নিজের নাম লিখতে পারেনা"-এই আক্ষেপ বন্ধ হবে। জব স্যাটিসফেকশন আসতে পারে!
সবকিছুই নির্ভর করছে অন্ধ বিরোধিতা না করে এই নতুন শিক্ষানীতিকে কে কীভাবে স্বাগত জানায় আর রূপায়ণের সদিচ্ছা দেখায় তার উপর!
নতুন শিক্ষানীতিতে শিক্ষার রূপরেখার পাশাপাশি টিচারদের ভূমিকাও স্পষ্ট করে বলা আছে। ভালো কাজের পুরষ্কার মিলবে। স্টুডেন্টদের পাশাপাশি টিচারদের কাজের পরিবেশ শিক্ষাদানের উপযোগী করা হবে বলে বলা হয়েছে। টিচারদের দায়িত্ব ও কাজে চ্যালেঞ্জ যে বাড়লো তাতে আর সন্দেহ নেই। ফাঁকিবাজ ও পরের ছেলে পরমানন্দ ভাবা টিচারদের জন্য এই শিক্ষানীতি সত্যিই #DISGUSTING!
#ECCE....
শিক্ষার মূল ভিত্তি কিন্তু এলিমেন্টারি এডুকেশন। যেকোন উন্নত দেশে প্রাথমিক শিক্ষাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় আমাদের দেশে কিন্তু তা হয়না, না সরকার না অভিভাবক /অভিভাবিকারা! সেদিক দিয়ে দেখতে গেলে NEP -২০২০ একটা যুগান্তকারী পদক্ষেপ। ৫+৩+৩+৪ ফর্ম্যাটের এই ৫+৩+৩ টা কিন্তু প্রাইমারী শিক্ষার অন্তর্ভুক্ত, অর্থাৎ ৩ থেকে ৮ বছর, ৮ থেকে ১১ বছর এবং ১১ থেকে ১৪ বছর(আপার) । যার মধ্যে এই প্রথম ৫ বছরের শিক্ষা শুরু হবে বাচ্চার ৩ বছর বয়সে। ৩ বছর শিশু শ্রেণীতে পড়ে ৬-৮ বছর পড়বে ১ম ও ২য় শ্রেণীতে। এটাকেই বলা হচ্ছে Early Childhood Care and Education(ECCE).
এর ফলে বাচ্চাদের ভিত যে শক্ত হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। ৫ম শ্রেণীতে গিয়েও নাকি অনেকে নিজের নাম ঠিকঠাক লিখতে পারেনা, অক্ষর চেনেনা ঠিকঠাক...এসব থেকে রেহাই পাওয়ার আশা রাখছি।
এই ECCE তে খেলার ছলে বাচ্চারা শিখবে সংখ্যা,অক্ষর,গণনা, রঙ,আকৃতি প্রভৃতি। এছাড়া বিভিন্ন ইন্ডোর ও আউটডোর গেম,পাজল,ড্রয়িং,পেন্টিং,ক্রাফট,লজিক্যাল থিঙ্কিং,গান,নাটক,সামাজিকতা,চরিত্রগঠন,নীতি,ব্যক্তিত্ব, সম্মান,টিমওয়ার্ক প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করা হবে। এই পর্বের মূল লক্ষ্য হ'ল শারীরিক,স্নায়বীয়,সামাজিক,বৌদ্ধিক,আবেগ,নৈতিক,শৈপ্লিক,ভাষা ও সমাযোজনের উন্নতি। সেইসাথে অবশ্যই স্বাক্ষরতা।
বিল্ডিং গুলো যথেষ্ট আলোবাতাস যুক্ত হবে,শিশুবান্ধব পরিবেশ হবে। এই ECCE -র জন্য রাজ্য ও কেন্দ্র উভয়েই ফান্ড সরবরাহ করবে। এই ECCE কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক, Women and Child Development (WCD), Health and Family Welfare (HFW) and Tribal Affairs এর যৌথ উদ্যোগে চালু হবে।
এ বিষয়ে NCERT /SCERT একটা আকর্ষণীয় গাইডলাইন তৈরি করবে যার মধ্যে শুধু ৩-৮ বছরের বয়স পর্যন্ত বাচ্চাদের কথা বলা থাকবেনা অন্য একটা পার্ট হবে ০-৩ বছর বয়সী বাচ্চাদের জন্য। এই গাইডলাইন শিক্ষাক্ষেত্র সহ অভিভাবকদেরও প্রদান করা হবে।
বাচ্চারা যে স্কুলে পড়ার জন্য তৈরি সেটা দেখতে সব ১ম শ্রেণীর বাচ্চাদের জন্য ৩ মাসের একটি অন্তর্বর্তীকালীন play-based "school preparation module" তৈরি করবে NCERT/SCERT.
তাহলে বাচ্চারা কোথায় পড়বে? স্কুলগুলোর গঠন কী হবে?
অঙ্গনওয়াড়িতে ৩-৫ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ২ বছর, প্রি -প্রাইমারীতে ১ বছর যাকে বলে "Preparatory Class” আর সেই প্রাইমারীতেই ২ বছর অর্থাৎ ১ম ও দ্বিতীয় শ্রেণী। এই হ'ল প্রথম ৫ এর ফর্ম্যাট যাকে বলে Foundational Stage.অর্থাৎ প্রাইমারী স্কুলে প্রি-প্রাইমারী থেকে ৫ম শ্রেণী মোট ৬টি ক্লাস থাকবে।
এর পরের ৩ বছর অর্থাৎ ৩য় থেকে ৫ম শ্রেণীও সেই প্রাইমারী স্কুলেই পড়বে যাকে বলে Preparatory Stage.
হাইস্কুলে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী ৩ বছর Middle Stage এবং এরপর ৯ম থেকে দ্বাদশ শ্রেণী ৪ বছর Secondary Stage. অর্থাৎ জুনিয়র স্কুল টিকে গেলেও মাধ্যমিক স্কুল "তিনিই মধ্যম যিনি চলেন তফাতে!"
ইন্টিগ্রেটেড স্কুল হলে অনেক ঝামেলা মিটে যেত।
এই পোস্টের মূল উদ্দেশ্য ECCE নিয়ে। এই ECCE কে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র,প্রি প্রাইমারী স্কুলে বা প্রাইমারী স্কুলের প্রি-প্রাইমারী সেকশনে তাদেরই নিয়োগ করা হবে যাদের ECCE-র কারিকুলাম বা পেডাগগি নিয়ে বিশেষ প্রশিক্ষণ আছে। অর্থাৎ মন্টেসরি ট্রেনিংয়ের গুরুত্ব বেড়ে গেল। আবার প্রি-প্রাইমারী সেকশন প্রাইমারী স্কুলের সাথে থাকার জন্য এরকম ট্রেইন্ড টিচারকে প্রাইমারীর নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ দিতে পারে।
এখন যেসব অঙ্গনওয়াড়ি কর্মী আছেন আর যারা ন্যূনতম ১০+২ পাশ তাদের ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং যারা উচ্চমাধ্যমিক পাশ নন তাদের ১ বছরের ডিপ্লোমা কোর্স করানো হবে এই ECCE -র উপর। ক্লাস হবে ডিজিটাল বা ডিস্ট্যান্স মোডে। ECCE ট্রেনিং মনিটর করবে Cluster Resource Centres of the School Education Department. যারা মাসে কমপক্ষে ১ দিন সরাসরি সংযোগস্থাপন করবে continuous assessment-এর জন্য।
ফান্ড আসবে কিন্তু পরিকাঠামোর জন্য সঠিকভাবে সেটার ব্যবহার হয় কিনা সেটাই দেখার। মনিটরিং দরকার প্রবলভাবে আর অঙ্গনওয়াড়ি গুলো শুধু খিচুড়ি খাওয়ার জন্য এই ভাবনা পরিবর্তন করাটা অত সহজ হবেনা। এই ECCE কে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলেই আমার বিশ্বাস। শুধু সরকার নয় অভিভাবক/অভিভাবিকাদের সাথে সাথে টিচারদের আরও যত্নশীল হতে হবে। রাজ্যগুলিকে উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে এই বিষয়ে স্পেশালিষ্ট দক্ষ টিচার বেশি করে পাওয়া যায়!
আর একটা বিষয় অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বা অন্যান্য সুযোগসুবিধা বাড়ানো দরকার যখন দায়িত্ব ও কাজের পরিসর বাড়ছে।
©প্রদীপ শাসমল,০১/০৮/২০২০








