যাদবপুরে প্রথম দফায় ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন মাত্র ২৮৪ জন, তবে কি ইঞ্জিনিয়ার হওয়ার ঝোঁক আরও কমল।
বাংলা নিউজ লাইভ : তবে কি দিনে দিনে রাজ্যে পড়ুয়াদের মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার ঝোঁক কমছে। তেমনি এক পরিসংখ্যান সামনে এল। রাজ্য জয়েন্টের প্রথম রাউন্ড কাউন্সেলিং শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন মাত্র ২৪৮ জন। যেখানে মােট আসনের সংখ্যা ১,২৫০। প্রথম রাউন্ডের শেষে গত বছরের তুলনায় ১০০-র কিছু কম পড়ুয়া এ বছর যাদবপুরকে বেছে নিয়েছেন।