WBCS পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উক্তি ও বিশেষ উপাধি

WBCS পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উক্তি ও বিশেষ উপাধি 




1• কাকে” ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”-বলা হয়?(WBCS-2015)


উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


2• লর্ড মাউন্টব্যাটেন কাকে ‘একাই এক সীমান্ত বাহিনী ‘ বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)


উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী


3• কোন গুপ্ত শাসক ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিতি ?(WBCS-2013)


উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত


4• তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)


উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি


5• গুপ্ত বংশের কোন রাজা “লিচ্ছবিদৌহিত্র ” নামে পরিচিত ?(WBCS-2012)


উঃ-সমুদ্রগুপ্ত


6•কাকে বলা হয় ” ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ” ?(WBCS-2011)


উঃ-রাজা রামমোহন রায়


7•কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ?(WBCS-2011)


উঃ-বিন্দুসার


8•”সনাতনপন্থী সংস্কারক ” কাকে বলা হয় ?(WBCS-2010)


উঃ-বিদ্যাসাগর


9•”ভারতীয় বিপ্লবীদের জননী” নামে কে খ্যাত ?(WBCS-2001,2004,2005,2010)★★


উঃ-মাদাম কামা


10•ভারতের ‘লৌহমানব ‘ কাকে বলা হয় ?(WBCS-2009)


উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল


11•”হিন্দুস্থানের তোতাপাখী “কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)


উঃ – আমির খসরু


12•”সীমান্ত গান্ধী “নামে কে পরিচিত?(WBCS-2009)


উঃ-আব্দুল গফফর খাঁন


13•মুঘল ভারতে কে “জিন্দাপীর” নামে পরিচিত ?(WBCS-2004,2008)


উঃ-ঔরঙ্গজেব


14•”অন্ধ্র কবিতার পিতামহ” কাকে বলা হয়?(WBCS-2007)


উঃ-পেদ্দন


15•সুলতানি যুগে” প্রকৃত রাজা ” কে ছিলেন?(WBCS-2007)


উঃ-ইলতুৎমিস


16•”কাকাসাহেব ” নামে কে পরিচিত?(WBCS-2006)


উঃ- জি ভি জোশি


17• কোন ভাইসরয়কে “উজ্বল বিফলতা ” বলা হয়?(WBCS-2006)


উঃ-লর্ড লিটন


18•”আধুনিক ভারতের প্রবক্তা ” কাকে বলা হয়?(WBCS-2006)


উঃ- রাজা রামমোহন রায়


19•”ভারতের চমৎকার বৃদ্ধ ” কাকে বলা হয়?(WBCS-2002,2004)


উঃ-দাদাভাই নৌরজী


20•”ভারতের অর্ধনগ্ন ফকির ” ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)


উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী


21•”ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?(WBCS-2001,2015)


উঃ-ক্রিপস্ মিশন


22•”সব লাল হো জায়েগা “-কার উক্তি?(WBCS-2004,2013)


উঃ-রঞ্জিত সিং


23•”স্বরাজ আমার জন্মগত অধিকার ” কে বলেছিলেন ?(WBCS-2003,2005,2007,2012)


উঃ- বাল গঙ্গাধর তিলক


24•কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে “?(WBCS-2011)


উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী


25•”আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” কার উক্তি?(WBCS-2008)


উঃ- স্বামী বিবেকানন্দ


26•”বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান ” কে লিখেছিলেন?(WBCS-2008)


উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর


27•”আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি”- বলেছিলেন?(WBCS-2007)


উঃ-লর্ড কার্জন


28•”We shall make the settled fact unsettled” কার উক্তি ?(WBCS-2006)


উঃ –সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়


29•”আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন” কে বলেছিলেন?(WBCS-2006)


উঃ-লর্ড রিপন


30•”আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী ” -এই উক্তিটি কার?(WBCS-2001,2005)


উঃ-অরবিন্দ ঘোষ


31•”শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় ” উক্তিটি কার ?(WBCS-2005)


উঃ- সি আর দাস


32•”মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই ” -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)


উঃ-মুকুন্দ দাস


33•”We have nothing to fear but fear itself” উক্তিটি কার?(WBCS-2005)


উঃ-জওহরলাল নেহেরু


34•”রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো “সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)


উঃ-কবির


35•দীন-ই-ইলাহী ছিল “আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন ” কে বলেছেন ?(WBCS-2004)


উঃ- ভিনসেন্ট ‌‌Smith


36•”পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে “-এটি কার উক্তি?(WBCS-2002)


উঃ-প্রথম বাজীরাও


37•1857 সালের মহাবিদ্রোহকে “একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ ” এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)


উঃ-বিনায়ক দামোদর সাভারকর


38•আদি কংগ্রেসের সম্মেলনকে “তিন দিনের তামাসা ” বলে কে উক্তি করেন?(WBCS-2001)


উঃ-অশ্বিনী কুমার দত্ত


39• ”Let a hundred flowers bloom” উক্তিটি কার?(WBCS-2001)


উঃ-মাও সে তুং


40• ”স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কার রচনা?(WBCS-2005)


উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়.


41. কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অণুবীক্ষণ সংখ্যালঘুদের (microscopic minorities) প্রতিনিধিত্ব করে? (WBCS 2018)

উঃ- লর্ড Dufferin