শিক্ষক/শিক্ষিকা নিয়োগের নূন্যতম যোগ্যতামান ফের সংশোধন করল NCTE

প্রাইমারি টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে দেখে নিন এক নজরে।

➤স্নাতকোত্তরে ৫৫ % নম্বর সহ ৩ বছরের ইন্ট্রিগ্রেটেড বি.এড- এম. এড প্রশিক্ষণ থাকলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে।


NCTE দ্বারা  এই নির্দেশিকা জারির পর প্রথম প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত  শিক্ষকতার টেট এ বসার জন্য  এবার থেকে নিচের দেওয়া যেকোন একটি যোগ্যতা থাকলেই হবে।

Qualification for Primary TET(I - V)

১) ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক + D.El.Ed

অথবা

২) গ্রাজুয়েশন +D.El.Ed

অথবা

৩)গ্রাজুয়েশন  এ ৫০% + বিএড ডিগ্রি 

অথবা 

৪) স্নাতকোত্তরে ৫৫ % নম্বর সহ ৩ বছরের ইন্ট্রিগ্রেটেড বি.এড- এম. এড প্রশিক্ষণ। 


উল্লেখ্য যে চাকরি পাওয়ার দু'বছরের মধ্যে এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের ব্রিজ  কোর্স (Bridge Course in Elementary Education)  করে নিতে হবে। 

Link :- https://ncte.gov.in/website/PDF/Gazette_notification_2021_462.pdf














⛔️ প্রশ্নোত্তর পর্ব- প্রাইমারি টেট নিয়ে নতুন NCTE রুলস | 

প্রাইমারি টেট দেওয়ার যোগ্যতা 👇

1) Graduation + D.el.ed (গ্রাডুয়েশনে নির্দিষ্ট কোনো পার্সেন্টেজের মাপকাঠি থাকবে না এখানে)

2) 50% Marks in Graduation + B.ed. (50% যেকোনো একটা তে থাকলেই হবে, Hons পেপারে অর্থাৎ 800 এর মধ্যে, কিম্বা Pass+ Hons মিলিয়ে 1550 এর মধ্যে)

উপরের 👆 দুটো রুলস আগেই NCTE ঘোষনা করেছিল 2019 সালে | কিন্তু এবার নিচে 👇 যেই 3 No রুলস টা বলছি সেটা NCTE নতুন ঘোষণা করেছে |

3) Post Graduation থাকলেও সে Primary Tet - এ বসতে পারবে | তবে 55% পেতে হবে এবং Integrated B.ed - M.ed থাকতে হবে | 

⛔️ এবার সবার মনে প্রশ্ন হলো এই "Three - year Integrated B.ed - M.ed টা আবার কি কোর্স ?

উত্তর -- এটা হলো তিন বছরের একটি কোর্স যেটা b.ed এবং m.ed কে একসাথে করানো হয় | 

⛔️ এবার প্রশ্ন হলো তাহলে কি কেউ B.ed + M.ed ডিগ্রী থাকলে, কিন্তু আলাদাভাবে, সে কি প্রাইমারি টেটে বসতে পারবে? 

উত্তর -- মূল্যে বিচারের দিক থেকে Three- year integrated b.ed - m.ed এর যা ভ্যালু B.ed + M.ed ডিগ্রী টা কেউ যদি আলাদাভাবে করে থাকে সেটারও সেই একই ভ্যালু | আইনের বিচারে দুটোই সমান | কিন্তু NCTE এর রুলসে specifically ওই ডিগ্রী টির উল্লেখ করে দিয়েছে, এরপরে কারো যদি আলাদাভাবে B.ed + M.ed করা থাকে সে প্রাইমারি টেটে বসতে পারবে কিনা আমি বলতে পারব না | 

⛔️ এই Three - year integrated B.ed - M.ed ডিগ্রী টা সবার কাছেই একটু Uncommon, আমার কাছেও Uncommon ছিল এতদিন,  পশ্চিমবঙ্গের কোনো কলেজে এই কোর্স টা করানো হয় বলে আমার অন্তত জানা নেই |