⛔️ 2014 এর প্রাইমারি TET তে প্রশ্ন পত্রে 6 টি প্রশ্ন ভুল ছিল |
⛔️ তারপর High কোর্ট পর্ষদ কে অর্ডার দিয়েছিল, 6 টি প্রশ্ন ভুল থাকার জন্য, উত্তর পত্রের ফের Re-evaluation করতে এবং আর কতজন 2014 এর TET পাশ করেছে সেটা প্রকাশ করে, তাঁদের ইন্টারভিউ ও জয়েনিং করাতে |
⛔️ সেইমতো কিছুদিন আগেই পর্ষদ 738 জনের একটা লিস্ট বের করে, এবং পর্ষদ জানায় 6 টি প্রশ্ন ভুল থাকার জন্য এই 738 জন টেট পাশ করেছে, এবং তাঁদের যথারীতি ইন্টারভিউ নেয় |
⛔️ এই লিস্ট বের করা নিয়ে High কোর্টে কেস হয়, এবং কেস petitioner রা জানাই, তারা জানতে চাই এই 6 টি প্রশ্ন ভুলের কারণে তারা actually কত পেয়েছে |
⛔️ সেইমত কিছুদিন আগেই হাইকোর্ট পর্ষদ কে অর্ডার দেয়, এই কেস petitioner দের জন্য একটা গ্রিভেন্স পোর্টাল চালু করতে হবে এবং তাঁদের অভিযোগ গুলো শুনতে হবে |
⛔️ আজকে পর্ষদ সেই গ্রিভেন্স পোর্টাল চালু করল, কেস পিটিশনারদের অভিযোগ গুলো বিবেচনার জন্য |
⛔️ এবার প্রশ্ন হলো সবাই কি এই গ্রিভেন্স পোর্টালে অভিযোগ জানাতে পারবে?
উত্তর - না পারবে না, যারা 2014 এর প্রাইমারি টেট এক্সাম দিয়েছিলো, এবং সাথে এই 6 টি প্রশ্ন ভুলের মামলা টি করেছিল, সেইসব কেস পিটিশনাররা কেবল পর্ষদের কাছে গ্রিভেন্স অভিযোগ জানাতে পারবে অনলাইনে, 3রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত |
📌𝐏𝐑𝐈𝐌𝐀𝐑𝐘 𝐓𝐄𝐓 𝟐𝟎𝟏𝟒📌
☞প্রাথমিক টেট ২০১৪ থেকে ৭৩৮টি সংরক্ষিত শুন্যপদে নিয়োগ নিয়ে মামলাকারী প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করতে চালু হল অনলাইন গ্রিভেন্স সিষ্টেম।
☞কলকাতা উচ্চ আদালতে মাননীয় বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ, সৌমেন সেন এবং সৌগত অধিকারী মহাশয়ের নির্দেশ মেনে ৬ নাম্বার পাওয়ার জন্য আদালতের নির্দেশ মেনে অফলাইনে আবেদন করেছিলেন এবং তারা যদি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকেন এবং নির্দিষ্ট নাম্বার পাওয়ার পর টেট উর্ত্তীন্ন হয়ে থাকেন তাহলে নিয়োগ পক্রিয়ার পরবর্তী অংশে সুযোগ পাবেন।
➤দেখে নিন কি কি তথ্য আপলোড করতে হবে
☞১.রিট পিটিশনের প্রথম পাতার ছবি যেখানে মামলাকারী আবেদনকারীর নাম উল্লেখ রয়েছে।
☞২.মহামান্য বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ এবং সৌমেন সেন এবং সৌগত অধিকারী মহাশয়/মহাশয়ার নির্দেশের ফ্রন্ট পেজ।
☞৩.আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট দিনে অফলাইনে জমা দেওয়া আবেদনের প্রমান।
☞৪.টেট ২০১৪ এর এডমিট।
☞৫.RTI করে প্রাপ্ত TET এর OMR ( যদি থাকে)।
➤তথ্য যাচাইয়ের সময় মামলাকারীদের নির্দিষ্ট মামলার রিট পিটিশন কপি দাখিল করতে হবে যেখানে তাদের নাম উল্লেখ রয়েছে।
➤যে সমস্ত মামলাকারীর কাছে OMR এর কপি আছে কিন্তু অনলাইন আবেদন করতে পারেন নি তারা আগামী ৩রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রর্ষদ অফিসে গিয়ে সরাসরি অফলাইনে আবেদন করতে পারবেন।
➤Link for online Grievance 👇
