অবশেষে দীর্ঘ অপেক্ষায় থাকার পরে রাজ্যে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। অনলাইনে পড়ুয়ারা দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। জীবনের বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের কাছে। সমস্ত পড়ুয়াদের বুকের মধ্যে যেন একটা দুরু দুরু ভাব শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। সোমবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর দিনক্ষণের। আগামী ৩রা জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তবে পড়ুয়ারা কোন ওয়েবসাইটে এবং কীভাবে দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে..
এই ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট
(১) wbresults.nic.in
(২) www.wbbse.wb.gov.in
কীভাবে দেখা যাবে রেজাল্ট?
(১) প্রথমত উপরের দেওয়া ওয়েবসাইটগুলিতে যেতে হবে।
(২) ক্লিক করতে হবে, যেখানে লেখা রয়েছে, wbbse class 10th result
(৩) এরপর নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে পরীক্ষার্থীকে৷
(৪) সব তথ্য ঠিকঠাকমতো করে দেওয়ার পরে Submit করে দিতে হবে।
(৫) এরপরেই সামনে জ্বল জ্বল করে ভেসে উঠবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।


