স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission Recruitment 2022) পক্ষ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
SSC Recruitment 2022: Age Limit | এসএসসি নিয়োগ ২০২২: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ০১.০১.২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং যদি আপনি OBC শ্রেণীর প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।
SSC Recruitment 2022: Selection Process | এসএসসি নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতা এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
SSC Recruitment 2022: Salary | এসএসসি নিয়োগ ২০২২: বেতন
এই চাকরির জন্য NCB কনস্টেবলদের ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও পদের জন্য কর্মীদের ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
How To Apply SSC Recruitment 2022 | এসএসসি নিয়োগ ২০২২ : আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।
৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।
SSC Recruitment 2022: Required Documents | এসএসসি নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্আপনার বয়সের প্রমাণপত্র
আপনার বাসস্থানের প্রমাণপত্র
আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
SSC Recruitment 2022: Application Fees | এসএসসি নিয়োগ ২০২২: আবেদন মুল্য
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন মুল্য দিতে হবে না।
SSC Recruitment 2022: Last Date of Apply | এসএসসি নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ৩০.১১.২০২২ অর্থাৎ ৩০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে।



