মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো | সাইন্স আর্টস কমার্স কি

মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো

Madhyamik: মাধ্যমিক আমাদের জীবনের প্রথম সবচেয়ে বড়ো পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে সকল শিক্ষার্থী সহ অভিভাবকদের উন্মাদনা লেগেই থাকে। সেই রাত জেগে পড়া থেকে, সকালে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ার রুটিন সারাজীবন মনে থাকবে। রুটিন অনুযায়ী পড়াশোনা, খাওয়াদাওয়া সবকিছু মেনে চলার পর পরীক্ষা খুব ভালোভাবেই সম্পন্ন হয়। তারপর হাতে কিছুটা ছুটি পাওয়া যায়। সেই ছুটির মাঝে অধিকাংশ ছাত্র-ছাত্রীরা আত্মীয়র বাড়ি থেকে ঘুরে আসে। সে যাই হোক, কিন্তু ঠিক তারপরেই আসে সেই ভাবনা যে, মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো। সাইন্স আর্টস কমার্স প্রভৃতি স্ট্রিম রয়েছে, তার মধ্যে কোনটায় কি রয়েছে, কোনটা ভালো হবে। তাই আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো সাইন্স আর্টস কমার্স -এ কি কি বিষয় রয়েছে, কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে এইসব নিয়ে। 


সাইন্স আর্টস কমার্স কি

মূল প্রতিবেদনে প্রবেশের আগে কিছু কথা। মাধ্যমিকের পর অনেক ছাত্র-ছাত্রী নিজের পছন্দের বিষয় বেছে নিতে পারে। আবার অনেক ছাত্র-ছাত্রীকে বেছে নিতে হয় বাবা-মায়ের পছন্দের বিষয় অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে সাইন্স। সেইসব বাবা-মায়ের উদ্দেশ্যে যারা নিজেদের ছেলেমেয়েকে চাপ দিয়ে কোনো বিশেষ বিষয় বেছে নিতে বলেন, নিঃসন্দেহে সাইন্স বিষয়টি খুব কষ্টের, খুব সম্মানের, এই বিষয়ে পড়ে অনেককিছুই করা যায়। কিন্তু দুবছর সাইন্স নিয়ে পরে তারপর ইংলিশ অনার্স বা সাধারণ কোনো ডিগ্রী করে লাভ নেই। কোনো বিষয়ই কম নয়, উদাহরণস্বরূপ, একটা ছাত্র আর্টস নিয়ে পড়লে সমাজ তাকে ছোট করে, ফাঁকিবাজ বলে, কিন্তু কোনো আর্টস বিষয়ের (ইতিহাস, ভূগোল, বাংলা, ইংলিশ, এডুকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি) শিক্ষককে কিন্তু সমাজ ফাঁকিবাজ বলে না। যেই বাবা-মায়েরা আর্টস বা কমার্স কে ছোট করে দেখে তাদের ছেলেমেয়ে ঘটনা চক্রে কলাবিভাগের কোনো বিষয়ে শিক্ষক, প্রফেসর, বা অন্য কোনো চাকরি করলে তা বলতে দ্বিধা বোধ করনে না। অর্থাৎ মোদ্দা কথা জীবনে বড়ো হওয়াটা খুব জরুরি নাকি উচ্চমাধ্যমিকের বিষয়টা। তাই ছেলেমেয়েদের নিজের ইচ্ছে মতো, মন খুলে বিষয় নির্বাচন করতে দিন। 

আটর্স বিভাগ 

অধিকাংশ লোক মনে করে যে, যারা পড়াশোনায় ভালো না, কিংবা পরীক্ষায় ভালো নম্বর করতে পারেনি শুধুমাত্র তারাই আর্টস নিয়ে পড়াশোনা করে। এমনকি লোকে এও বলে থাকে যে ফাঁকি মারার জন্যে আর্টস নিয়ে পড়ছে। কিন্তু এই রকম ধারণা সম্পূর্ণ ভুল। অনেক শিক্ষার্থী যারা পরীক্ষায় ভালো নম্বর করে তারাও বিশেষ কোনো কারণ বা কোনো নির্দিষ্ট বিষয়ে বা বিভাগে পড়া বা চাকরির জন্যে আর্টস বিভাগ বেছে নেয়। 



 যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য কলা বিভাগ খুবই উপযোগী। কারণ বেশিরভাগই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস এর নম্বর বেশি থাকে, তা বাদে পলিটি, ইংরেজি ইত্যাদি বিষয়। আপনি যদি সিভিল সার্ভিসে যেতে চান তাহলে আর্টস স্ট্রিম বেশি সহায়ক হবে।

আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় 

  • সাংবাদিক
  • গ্রাফিক ডিজাইনার
  • আইনজীবী
  • ইভেন্ট ম্যানেজার
  • শিক্ষক
  • অ্যানিমেটর
  • প্রফেসর 
  • সিভিল সার্ভিস 
  • পুলিশ 
  • ইন্সপেক্টর 
  • ডিফেন্স ইত্যাদি 

মাধ্যমিকের পর আর্টসের কি কি সাবজেক্ট আছে 

  • ইতিহাস
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজবিজ্ঞান
  • অর্থনীতি
  • ভূগোল
  • মনোবিজ্ঞান
  • ইংরেজি
  • আঞ্চলিক ভাষা
  • এডুকেশন
  • দর্শন 
  • সংষ্কৃত 
  • হোম সাইন্স 
  • পরিবেশ 
  • (বিভিন্ন স্কুল অনুযায়ী বিষয়গুলি পরিবর্তিত হয়)