WB Madhyamik Result 2022: কবে থেকে কিভাবে জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট।

এক্ষুনি জানুন এক নিমেষে কিভাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।



চলতি বছরের মাধ্যমিকের (Madhyamik 2022) ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী মাসের ৩ তারিখ অর্থাৎ ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। বেলা ১০ টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থী।

এদিন পর্ষদের তরফে জানানো হয়েছে, ৩ জুন সকাল ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে মাধ্যমিকের ফল। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে, ইতিমধ্যেই তাও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.schools9.com সহ আরও কয়েকটি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাবেন রেজাল্ট।

আপনারা জানেন যে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 7 ই মার্চ এবং পরীক্ষা শেষ হয়েছে 16ই মার্চ।এই পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ এমনই খবরা-খবর সামনে এসেছে। যে সমস্ত তথ্য আপডেট সামনে আসছে আজকের এই প্রতিবেদন সেই তথ্য শেয়ার করা হচ্ছে।


ইতিমধ্যে শেষ হয়েছে 2022 সালের মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশ পেতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল? সেই নিয়ে প্রায় প্রশ্ন করছেন ছাত্র ছাত্রী এবং অবিভাবকরা।